২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দু’ক্ষের সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

শনিবার বিকালে উপজেলার ঝাউদিয়া গ্রামে এ সংঘর্ষে নিহত আব্দুল হালিম (৩৫) ওই গ্রামের আকবর আলীর ছেলে।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি গাজী রুহুল আমিন জানান, বিকেল ৩ টার দিকে স্থানীয় শাহী মসজিদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টুটুল-ময়েন মেম্বার পক্ষের সঙ্গে একই এলাকার আলম মালিথা পক্ষের সংর্ঘষ হয়।

সংঘর্ষে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত ঘোষণা করেন।