২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট স্থগিত

দশ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের ভিত্তিতে রাজশাহী বিভাগের আট জেলায় ডাকা পরিবহন ধর্মঘট মঙ্গলবার বিকালে স্থগিত করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিকাল সাড়ে চারটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির নেতারা এ কথা জানান।

ফেডারেশনের রাজশাহী আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন রবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।”

এ আশ্বাসের ভিত্তিতেই রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিকাল থেকেই সব রুটে যান চলাচল শুরু হচ্ছে বলে জানান রবি।

তাদের দাবির মধ্যে রয়েছে- ওভারলোড চেকিংয়ের নামে বিভিন্ন সেতুতে ট্রাক শ্রমিকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিংড়া, দিনাজপুর ও মহানন্দা সেতুতে অবৈধ টোল আদায় বন্ধ করা।  

সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল ফেডারেশন।

ধর্মঘটের কারণে দূরপাল্লার বাসসহ ট্রাক ও ট্যাংক-লরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়ে দুর্ভোগে।