২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

কুমিল্লার চান্দিনা উপজেলায় ছয় ডাকাতকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:56 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ ডাকাতদল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে আসছিল।

ভোরে কুটুম্বপুর এলাকায় ডাকাতির সময় স্থানীয় জনতা ডাকাতদলকে ধাওয়া করে ছয়জনকে ধরে ফেলে এবং পরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

এরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার হারং গ্রামের কাউসার (১৯), কোতয়ালী থানার ডুমুরিয়া চাঁনপুর গ্রামের মো. মহসিন (২৪), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাকবুনিয়া গ্রামের রিয়াজ ইলিয়াস (২০), একই উপজেলার বড় রঘুনাথপুর গ্রামের মো. স্বপন (২১), সাকবুনিয়া গ্রামের আল-আমিন (২১) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুইঠার হাটখোলা গ্রামের আল-আমিন (২১)।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।