খুলনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
খুলনা মাহনগরে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ১টার দিকে নগরীর দৌলতপুরের গাইকুড় কেডিএ এলাকা থেকে নাহিদ নেওয়াজ খানকে (৩৩) আটক করা হয়।
তিনি স্থানীয় প্রয়াত সেলিম খানের ছেলে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই তুষার কুমার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাহিদের কাছে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।
দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় নাহিদ অস্ত্র ব্যবসা করে আসছিলেন বলেও জানান এসআই তুষার।
এ বিষয়ে একটি মামলা হয়েছে।
