হরতালেও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইসলামী ছাত্রশিবিরের হরতালের মধ্যেও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বুধবার থেকে দেশের ১৩৭টি কেন্দ্রে একযোগে ২০১১ সালের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। ২০২টি কলেজের এক লাখ ৬২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বুধবারের পূর্বনির্ধারিত সব পরীক্ষা হবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় সভাপতির মুক্তি এবং ‘নিখোঁজ’ নেতাদের সন্ধান দাবিতে বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির।
