বরগুনায় শিবির নেতা গ্রেপ্তার
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা শহর থেকে মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ওসি শীলমনি চাকমা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাকে ধরা হয়েছে।
