খুলনায় ভারতীয় কাপড় উদ্ধার
খুলনায় বৃহস্পতিবার বিপুল পরিমাণ ভারতীয় থ্রি পিচ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
ভোরে রূপসা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার এম শফিকুল আলম বলেন, গোপন সংবাদ পেয়ে ভারতীয় থ্রি পিচসহ একটি পিকআপ আটক করা হয়েছে।
এ সময় পিকআপের চালক ও তার সহকারী পিকআপটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার করা থ্রি পিচের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।
