পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে সেনপাড়া রেলক্রসিং এলাকায় বাবুল হেমরনের (২২) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাবুল উপজেলার দমদমা গ্রামের নেবাং হেমরনের ছেলে।
পাঁচবিবি থানার ওসি নুর হোসেন বলেন, রাতের কোনো এক সময় এ যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন ধারণা করা হচ্ছে।
তবে, এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে রেলক্রসিং এ ফেলে রাখা হয়েছে।
