২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদিউজ্জামান

নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অনুসন্ধান বিষয়ক কমিশনার মো. বদিউজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 07:33 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

গোলাম রহমানের মেয়াদ শেষ হওয়ার পর তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

দুদক সচিব মো ফয়জুর রহমান সোমবার জানান, মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে বদিউজ্জামানকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

গত রোববার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে শেষ কর্মদিবস পার করেন বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান।

ফয়জুর রহমান জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে সরকার ইতিমধ্যে একজন বিচারপতির নেতৃত্বে একটি বাছাই কমিটি করেছে।

এই কমিটি চেয়ারম্যান পদের জন্য দুজনের নাম প্রস্তাব করবে। তাদের মধ্যে থেকে একজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 

২০০৯ সালের ২৩ জুন দুদকের চেয়ারম্যান হিসেবে যোগ দেন গোলাম রহমান। এর আগে তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং বাণিজ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুরনো খবর:

‘দুদক রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি’