২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শবে বরাতের বোমা ফাটাতে গিয়ে আহত

রাজধানীর খিলগাঁও এলাকায় আগুন জ্বালিয়ে বোমা ফাটাতে গিয়ে আহত হয়েছে এক স্কুলশিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার বিকাল ৫টার দিকে গোড়ান এলাকায় এই ঘটনা ঘটে।

আহতের নাম মো. আল-আমিন (১৪)। সে স্থানীয় শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে স্বজনরা জানান।

আল-আমিনের চাচাতো ভাই আনসার আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, আল আমিন সলতাযুক্ত ছোট বোমায় আগুন ধরিয়ে ফাটাতে গেলে বোমাটি তার নিজ হাতেই বিস্ফোরিত হয়।

আল আমিনের বাম হাতের বৃদ্ধা ও তর্জনি আঙ্গুল জখম হয়েছে।

আল আমিনকে পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

শবে বরাতে সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো নিষিদ্ধ। তবে তারপরও আতশবাজি ফোটানো হয়।