সোমবার সংসদ অধিবেশন সকালে
শবে বরাতের কারণে সোমবার বিকালের পরিবর্তে সকালে জাতীয় সংসদের অধিবেশন বসবে।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সকাল ১০টায় অধিবেশন বসবে।
বিকাল ৩টায় সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন।
