২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় হোটেলে ব্যবসায়ীর লাশ

রাজধানীর পুরান ঢাকায় আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার দুপুরে ওয়াজঘাটের সিমসন রোডের খাজা হোটেলের তৃতীয় তলার সাত নম্বর কক্ষ থেকে ফকির আহমেদ মিয়াজির (৫৫) লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুস ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেলের তৃতীয় তলার ওই কক্ষসহ পুরো ফ্ল্যাটটি মালিক নিহত মিয়াজি।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার থেকে মিয়াজির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এদিক-ওদিক খোঁজাখোঁজির পর রোববার দুপুরে ওই কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়। লাশে পচন ধরেছিল।

কক্ষটিতে বাহির থেকে তালা ঝুলানো ছিল।

পুলিশ কর্মকর্তা আবদুস ছালাম বলেন, এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্ত শেষে বুঝা যাবে। তবে বাহির থেকে তালা থাকার বিষয়টি রহস্যজনক।

নিহত মিয়াজির সিমসন রোডে একটি যন্ত্রপাতির দোকান রয়েছে। ঢাকার কলতাবাজার এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার আলোকদিয়ায়।

ময়নাতদন্তের জন্য লাশ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।