২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিবির নেতা গ্রেপ্তার

হরতালে পুলিশের উপর হামলা ও ভাংচুরের মামলায় ফেনী শহর ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 10:16 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার দুপুরে শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার নাজমুস সাকিকে (২৪) শহর ছাত্র শিবিরের অর্থ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। 

ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, হরতালে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ফেনী মডেল থানায় করা একটি মামলার অন্যতম আসামি নাজমুস সাকিব।

তার বিরুদ্ধে ফেইসবুকে পুলিশকে কটুক্তি করে বিভিন্ন অপপ্রচার করারও অভিযোগ রয়েছে।

ওসি আরো বলেন, গ্রেপ্তারের সময় তার পকেটে ছাত্র শিবিরের বিভিন্ন তথ্যসম্বলিত ডকুমেন্ট এবং মোবাইল ফোন সেটে নাশকতা বিষয়ক এসএমএস পাওয়া গেছে।

নাজমুস সাকিব সোনাগাজীর বক্তারমুন্সী এলাকার শহীদ উল্লার ছেলে।