ধামইরহাটে যুবক খুন
নওগাঁর ধামইরহাট উপজেলায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভগবানপুর মাহাতুপাড়া গ্রামের মাঠে কৃষ্ণ মাহাতুর (২৩) লাশ পাওয়া যায়।
কৃষ্ণ মাহাতু ভগবানপুর মাহাতুপাড়ার নিশিন্দা মাহাতুর ছেলে।
ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, লাশের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলেও জানান ওসি।
নিহতের ছোটভাই ভূষণ মাহাতু জানান, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন অপরিচিত লোক কৃষ্ণকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
রোববার সকালে গ্রামবাসীরা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
ভূষণ মাহাতু বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০/১৫ জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
