চুক্তির বাস্তবায়ন চায় কোরিয়ান ইপিজেড
চুক্তি অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের জন্য বরাদ্দ দেয়া ভূমি হস্তান্তরের দাবি জানিয়েছে কোরিয়ান ইপিজেডের সভাপতি খিয়াক সাং।
শনিবার এক সংবাদ সম্মেলনে ইয়াংওয়ান গ্রুপের সভাপাতি খিয়াক সাং বলেন , “২০১০ সালের অক্টোবরের বিওজি’র ১৬ তম অধিবশেনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কোরিয়ান ইপিজেডের (কেপিজেড) সম্পূর্ণ জমি হস্তান্তরের চুক্তি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।”
“ভূমির আইনগত বরাদ্দ ছাড়া কোন বিনিয়োগকারী ঝূঁকি নিতে রাজি হচ্ছে না । এ কারণে বিদেশি বিনিয়োগ আকর্ষণ অসম্ভব হয়ে দাড়িয়েছে ।”
এ ছাড়া বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপনসহ মোট চার দফা দাবি তিনি তুলে ধরেন সংবাদ সম্মেলনে।
খিয়াক সাং বলেন, ইয়াংওয়ান গ্রুপ ১৯৮০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পে প্রথম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী। ইয়াংওয়ান একটি নিজস্ব ইপিজেড স্থাপন ও পরিচালনা করছে যা কোরিয়ান জিপিজেড (কেপিজেড) নামে পরিচিত ।
