‘ভোলাবাসী আবাসিক গ্যাস পাচ্ছে শিগগির’
খুব শিগগিরই ভোলায় আবাসিক গ্যাসের সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগ সরকারের আমলে ভোলায় ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদী ভাঙন রোধে ১০৩ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দূর করা হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মনিরুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ২২০ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
