চুয়াডাঙ্গায় আ. লীগ নেতার বাড়িতে বোমা নিক্ষেপ
চুয়াডাঙ্গা সদর উপজেলায় আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমার বিস্ফোরণ ঘটলে কেউ হতাহত হয়নি।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির এসআই রবিউল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে আলামত উদ্ধার করেছে।
বোমা ততোটা শক্তিশালী ছিল না জানিয়ে তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এ হামলা চালানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে ফজলুল হকের বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয়।এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
