৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত
অবৈধ অনুপ্রবেশকারী ছয় রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিন কক্সবাজারের ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ঘুনধুম, বালুখালি ও তমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ছয় জন রোহিঙ্গাকে আটক করে।
পরে তাদের প্রয়োজনীয় খাবার এবং চিকিসা সহায়তা দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
এ নিয়ে গত ২১ দিনে ৩১৯ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
