২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরার কয়লার নমুনা পরীক্ষা করা হবে

মাগুরার মহম্মদপুর উপজেলার নবগঙ্গা নদীতে পাওয়া কয়লার নমুনা পরীক্ষার জন্য ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

গত কয়েকদিন ধরে ড্রেজিং মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের সময় এসব কয়লা উঠে আসে। শুক্রবার উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তার নমুনা সংগ্রহ করেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুদ্দৌজা জানান, উপজেলার নহাটা ইউনিয়নের রণজিতপুর গ্রামে নবগঙ্গা নদীতে দুই বালু ব্যবসায়ী গত এক মাস ধরে বালু উত্তোলন করছিলেন। হঠাৎ করে গত কয়েকদিন ধরে সেখান থেকে কয়লা উঠে আসছে।

বালুর সঙ্গে উঠে আসা এসব কয়লার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য এগুলো ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে পাঠানো হবে বলে জানান ইউএনও।