২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 01:53 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

শুক্রবার বিকাল ৫টায় উপজেলার সিদ্ধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আনু বিশ্বাস (৪০) পাশের খন্দকবাড়িয়া গ্রামের মংলা বিশ্বাসের ছেলে।

গ্রামের বাসিন্দা শামিম বিন সাত্তার জানান, আনু তার নিজের ভ্যানে করে মাইকে ঘুড়ি উৎসবের প্রচারণার কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে সিদ্ধি গ্রামে একজনের মৃত্যুর কথা তিনি শুনেছেন।