টাঙ্গাইলে ছেলের হাতে মা খুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাকে কুপিয়ে মেরেছে এক ছেলে।
বৃহস্পতিবার রাতে নিহতের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি ফজলুল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত ১১টার দিকে নিজেদের ঘরে মা কহিনূর বেওয়ার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কামরুজ্জামান বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই কহিনূরের মৃত্যু হয়।
ওসি ফজলুল বলেন, “রাতেই পুলিশ কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে।”
ঘাতক ঘাটাইল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি বলে জানান তিনি।
