২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীর ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি সুভাস চন্দ্র পাল ও উপ-পরিদর্শক (এসআই) মো. আবু আল মামুনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 06:53 PM

বৃহস্পতিবার ফেনী জজ আদালতে মামলাটি করেন চর চান্দিয়া সুশীল সমাজ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করার জন্য জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষকে নির্দেশ দিয়েছেন বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল কাউয়ুম।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, মসজিদের একটি জমি নিয়ে একটি মামলার তদন্ত করতে গিয়ে এসআই আবু আল মামুন ঘুষ দাবি করেছিলেন। মামলায় এসআইকে প্রধান আসামি ও ওসিকে আসামি করা হয়েছে।

পরিতোষ ঘোষ জানান, তিনি মামলা হয়েছে বলে শুনেছেন, তবে এখনো কোন কাগজ পাননি।