নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সি দোকানে, কর্মচারী নিহত
টাঙ্গাইলের সদর উপজেলায় একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ওই দোকানের এক কর্মচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বরুরিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন (৩০) কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় পাশের দোকানের মালিক বড়রিয়া গ্রামের মৃত সাত্তার মণ্ডলের ছেলে সালেক মণ্ডলও (৩৫) আহত হয়েছেন।
ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহেল কাশেম বলেন, বানিয়াপুর থেকে টাঙ্গাইল শহরে আসার সময় বরুরিয়া বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশের ‘হাবিব স্টিল’ নামের একটি দোকানে ঢুকে যায়।
এ সময় ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। সালেক মণ্ডলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকেই ট্যাক্সিচালক পলাতক রয়েছে।
