২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ফেরি পারাপার বিঘ্নিত

পিরোজপুরের কচা নদের একটি ফেরির গ্যাংওয়ে ভেঙে পড়ায় পারাপার বিঘ্নিত হচ্ছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 06:44 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

ফেরির ইজারাদারের প্রতিনিধি সোহরাব উদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টগড়া-চরখালী ফেরির গ্যাংওয়ে ভেঙে পড়ায় ফেরিটি অচল হয়ে পড়েছে।

ফলে পিরোজপুরের সঙ্গে মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, বরগুনা জেলার পাথরঘাটা এবং বাগেরহাট ও খুলনাসহ বেশ কয়েকটি রুটের যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এই ঘাটে বেকুটিয়া নামে অন্য একটি ফেরি রয়েছে যেটি পিরোজপুর-বরিশাল রুটে যাতায়াত করে।

সোহরাব উদ্দিন জানান, অচল ফেরিটি বর্তমানে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটি মেরামতের জন্য বরিশাল ফেরি ডিভিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি।