২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পানির ট্যাংকে ব্যালট পেপার

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের চার দিন পর একটি পানির ট্যাংকে একটি ব্যালট পেপার পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 11:23 AM

Updated : 23 Aug 2022, 11:02 AM

৭ নম্বর ওয়ার্ডের কাশিপুর ফেরদৌসিয়া মোহাম্মাদিয়া হাফেজিয়া নূরানী মাদরাসার (মহিলা) এতিমখানার ট্যাংক থেকে বুধবার সকালে ব্যালট পেপারটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, স্থানীয়রা ব্যালট পেপারটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ব্যালট পেপারটিতে সিল মারা আছে কি না- জানতে চাইলে ওসি জানান, “ভিজে যাওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না।” 

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে শেখ সেলিম আহমেদ ১২০ ভোটের ব্যবধানে সুলতান মাহমুদ পিন্টুর কাছে পরাজিত হন। এ নির্বাচনে মেয়র নির্বাচিত হন ১৮ দলীয় জোট সমর্থিত মনিরুজ্জামান মনি।

এদিকে ব্যালট উদ্ধারের পর কাউন্সিলর প্রার্থী শেখ সেলিমের সমর্থকরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং একটি বাস ভাংচুর করে।

কারচুরি অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিও জানান সেলিম সমর্থকরা।