ঘাটাইলে ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যুবলীগের দুটি পক্ষ একই স্থানে সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও তার আশপাশে সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগের একটি পক্ষ কমিটি গঠন করার জন্য কর্মীসভা আহ্বান করেছিল। পরে একইস্থানে অপর একটি পক্ষ সেখানে সভা আহ্বান করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়।
ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
