২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামালকে অভিনন্দন হিরনের

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী আহসান হাবিব কামালকে অভিনন্দন জানিয়েছেন শওকত হোসেন হিরন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডমকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 02:06 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

বিএনপিসহ ১৮ দল সমর্থিত প্রার্থী নবনির্বাচিত মেয়র কামালকে অভিনন্দন জানিয়ে রোববার সন্ধ্যায় লিখিত বিবৃতি দেন মহাজোট সমর্থিত পরাজিত প্রার্থী হিরন।

পাশাপাশি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শনিবারের নির্বাচনে ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল ১৭ হাজার বেশি ভোটের ব্যবধানে হিরণকে পরাজিত করেন।