‘সঙ্গীদের হামলায়’ মাদ্রাসাছাত্র নিহত
ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনায় সঙ্গীদের মারধর ও ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে আব্দুল মান্নার (১৬) মুত্যু হয়। সে সাতপাই দারুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
শনিবার সন্ধ্যায় হামলায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতপাই এলাকার বিলপাড়ে আব্দুল মান্নাকে একই এলাকার হাসান (১৪) ও সেতু (১৯) মারপিট এবং ছুরিকাঘাত করে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
