গাইবান্ধায় বৃদ্ধের লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সদরের নুনিয়াগাড়ী দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে মহসিন কবীরের (৬০) লাশসহ একটি মাইক্রোবাস আটক করা হয়।
মহসিন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিংরি গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
এ সময় মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান (২০) ও মালিক মজনু মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুনিয়াগাড়ী দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে লাশসহ মাইক্রোবাসটি আটক করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
