২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘মারধরে’ স্বর্ণের কারিগরের মৃত্যু

নগরীতে শুক্রবার রাতে স্বর্ণ ব্যবসায়ীর ‘মারধরের পর’ তার কারখানার এক কারিগরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

পুলিশ জানায়, নিহত প্রিয়ম আচার্য (২২) আনোয়ারা উপজেলার কল্যাণপুর গ্রামের উত্তম আচার্যের ছেলে। তিনি নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকায় থাকতেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রিয়ম নগরীর হাজারী গলি এলাকায় পিণ্টু ধর নামে এক ব্যক্তির গয়না তৈরির কারখানায় কাজ করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার রাতে পিণ্টু ধর প্রিয়মকে মারধর করে বাসায় পাঠিয়ে দেন।

এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে প্রিয়ম মারা যান, বলেন পরিদর্শক নেজাম।

লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।