২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আটক ৩৪

সিটি কর্পোরেশন নির্বাচনের আগে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযোগে ৩৪ জনকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

রাজশাহীর পুলিশ কমিশনার মনিরুজ্জামান খান শুক্রবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

ভোট কেনার জন্য কাউন্সিলর প্রার্থীদের পক্ষে অর্থ বিতরণের সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

এছাড়া র‌্যাব আরো ১৮ জনকে বিভিন্ন অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে বলে জানান পুলিশ কমিশনার মনিরুজ্জামান।

রাজশাহী র‌্যাব-৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল হক জানান, আটক ১৮ জনের মধ্যে তিনজনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আটক করা হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার সারা দিনে র‌্যাব রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে ৬০টি মোটরসাইকেল জব্দ করেছে বলে জানান তিনি।