২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ‘বনদস্যু’-কোস্টগার্ড বন্দুকযুদ্ধ

সুন্দরবনে বুধবার ভোরে ‘বনদস্যুদের’ সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 05:15 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

প্রায় ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটলে একটি শটগান, ছয়টি একনলা বন্দুক, ২০০ রাউন্ড বন্দুক ও শর্টগানের গুলি, পাঁচটি মোবাইল ফোন সেট ও বেশকিছু রামদা উদ্ধার করা হয়।তবে কাউকে আটক করা যায়নি। ভিডিও

সুন্দরবন পশ্চিম বিভাগের শিবসা নদীর গেওয়াখালী এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।

মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মাজেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী শিবসা নদীর গেওয়াখালী এলাকায় অবস্থান করছে খবর পেয়ে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়।

তাদের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর বাহিনী গুলি চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। থেমে থেমে প্রায় একঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

ভোর সোয়া ৫টা থেকে সোয়া ৬টা পর্যন্ত গোলাগুলি চলে বলে এই কোস্টগার্ড কর্মকর্তা জানান।

তিনি বলেন, এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্টগার্ড সদস্যরা জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।