কালীগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের পিটুনিতে এক ব্যক্তি মারা গেছে
মঙ্গলবার সকালে উপজেলার সিংদহ গ্রামের এ ঘটনায় নিহত খায়রুল ইসলাম ভোলা (৫৫) ওই গ্রামের আব্দুস সাত্তার মালিতার ছেলে ।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, জমিজমা নিয়ে একই গ্রামের মতিয়ার রহমানের সঙ্গে অনেক দিন ধরেই বিরোধ ছিল খায়রুলের।
মতিয়ারের পটল ক্ষেত কেটে নষ্ট করার জন্য দোষারোপ করা হয় খায়রুলকে। সকাল ৭ টার দিকে খায়রুল মাঠে কাজ করতে গেলে এর জের ধরে মতিয়ারের লোকজন তাকে লাঠি পেটা করে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
