চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
আটক মুখলেস মিয়া (২৪) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আলকেশ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে কিরনগঞ্জ বিওপির একটি টহল দল মুখলেস মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে আটক করা হয়।
মুখসেলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
