২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুর্ঘটনায় নিহত ২

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি নৈশ কোচের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হন মহিলা ও শিশুসহ অন্তত ২৫ জন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 06:18 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

মঙ্গলবার ভোরে ছিলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি (তদন্ত) নুরুল আলম।

নিহতদের একজনের নাম সুমন। অন্যজনের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যাত্রীবাহী কোচটি ঢাকা থেকে গাইবান্ধার সাদুল্লাপুরে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত সুমন মারা যান হাসপাতালে নেয়ার পথে।

আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও জানান ওসি।