জয়পুরহাটে দুর্ঘটনায় ভটভটি চালক নিহত
জয়পুরহাটের ক্ষেতলালে টেম্পোর সঙ্গে সংঘর্ষে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার নিমতলী এলাকায় এ দুর্ঘটনায় নিহত মোস্তাক আহম্মেদ (৩৫) সুত্রাইল পাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ক্ষেতলাল থানার ওসি ইকবাল আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের নিমতলীতে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে ভটভটির সংঘর্ষে চালক মোস্তাক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
