বাধ্যতামূলক অবসর যুগ্ম-সচিবকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগ্মসচিব মোহাম্মদ আবুল মোমেনকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আবুল মোমেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাকে গণকর্মচারী (অবসর গ্রহণ) আইন অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো।
তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধা পাবেন বলেও আদেশে বলা হয়েছে।
