২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে আড়াই ঘণ্টা  বন্ধ থাকার পর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

কসবা রেল স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, কুমিল্লা থেকে চট্রলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনের পেছনের চারটি বগি নিয়ে যাবার পর একলাইন দিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের এসে কাজ করছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কসবা স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের  ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় বগিগুলো কাত হয়ে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা।

পুরনো খবর:

ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ