২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।    

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 07:30 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

আখাউড়া স্টেশনের কেবিন মাস্টার আতাউর রহিম জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কসবা স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর পর ছয়টি বগি লাইনচ্যুত হয়।

এ সময় বগিগুলো কাত হয়ে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে আতাউর রহিম জানান।

তবে তাৎক্ষণিকভাবে দুর্টনার কারণ তিনি জানাতে পারেননি।

কেবিন মাস্টার আতাউর বলেন, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হবে।