২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল রাবি

বৃক্ষরোপণ, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রতি বছর বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে প্রকৃতির উন্নয়নে অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার জাতীয় পুরস্কার পেয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার পরিবেশ অধিদপ্তর আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহানের হাতে।

বৃহস্পতিবার সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬৩ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলে আসছে। এ পর্যন্ত আমরা ১৫০টি প্রজাতির লক্ষাধিক ঔষধি, ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করে ক্যাম্পাস দৃষ্টিনন্দন করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসকে পশুপাখির অভয়ারণ্যে পরিণত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।