সুনামগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে একই বাড়ির দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের মন্দিআতা গ্রামে এ ঘটনা ঘটে।
উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খাঁ জানান, বাড়ির আঙ্গিনায় কাজ করার সময় বজ্রপাতে মন্নর মিয়ার মেয়ে রিপা আক্তার (১৫) ও আব্দুল হান্নানের মেয়ে আলকুমা বেগম (৩৩) মারা গেছে।
আহত তোফাজ্জল হোসেনকে (১৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
