রাজবাড়ীতে জেলা কাব ক্যাম্পুরি শুরু
রাজবাড়ীতে জেলা স্কাউটস এর উদ্যোগে তৃতীয় জেলা কাব ক্যাম্পুরি শুরু হয়েছে।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার থেকে শুরু হওয়া এ কাব ক্যাম্পুরি ৫ দিন চলবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল সকালে কাব ক্যাম্পুরির উদ্ধোধন করেন।
এ সময় ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ স্কাউটিং সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও জেলা স্কাউটস কমিশনার মো. ফজলুর রহমান।
ক্যাম্পে এবারের শ্লোগান ‘শিশু মন সুন্দরে সুন্দরে-কাবিং শেখাও আদরে আদরে’। ক্যাম্পে অংশ নিচ্ছে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৫০টি ইউনিটের তিনশ জন কাব।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তরা বলেন, ভবিষ্যত প্রজন্মকে আনন্দময় কর্মসুচির মধ্যদিয়ে সৎ যোগ্য চরিত্রবান আদর্শ নাগরিক ও নেতৃত্ব তৈরির মাধ্যমে ন্যায়পরায়ণ মানুষ হিসেবে সুন্দরভাবে গড়ে তোলাই কাব ক্যাম্পুরির উদ্দেশ্য।
