২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাংনীতে জিপচাপায় বৃদ্ধ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় জিপচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বামুন্দী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী (৬০) উপজেলার ছাতিয়ান গ্রামের মৃত আলী মণ্ডলের ছেলে।

গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি পাজেরো জিপ বামুন্দী বাজারে আশরাফ আলীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাজেরো জিপসহ চালককে আটক করে জনতা পুলিশে দিয়েছে।