২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

বগুড়ায় একদল সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলির পর ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার দুপুরের দিকে শহরের পানি উন্নয়ন বোর্ডের আম বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম রাশেদ (৩২), এরশাদ (২৮), আবু রায়হান (২০), জনি (২০) ও পাভেল (২৪)। এরা সবাই শহরের উত্তর ফুলবাড়ির বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তুল ও ৩ রাউন্ড গুলি, ফেন্সিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।