যশোরে ট্রাক-টেম্পু সংঘর্ষে তিনজন নিহত
যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিন টেম্পুযাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আকরামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাড়দিয়া গ্রামের মনিরুল (৩০) ও খোদেজা (৬৫) এবং রামনাথপুর গ্রামের ফরিদা বেগম (৩০)।
মনিরামপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে টেম্পুটি মণিরামপুর বাজার থেকে রাজগঞ্জে যাচ্ছিল। পথে ইটভাটার মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
