২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে মনোবিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কলেজ অধ্যক্ষকে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 12:06 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘ আন্দোলনের পর সম্প্রতি মনোবিজ্ঞান ছাড়া এমসি কলেজে ইসলামের ইতিহাস, ইতিহাস ও পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কিন্তু অজ্ঞাত কারণে এখনও মনোবিজ্ঞানে মাস্টার্স চালু না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা।  

দাবি পুরণ না হলে কঠোর আন্দোলনের নামবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার জানান, মনোবিজ্ঞানে মাস্টার্স চালুর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি সমাধান হবে।