২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় একটি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 08:45 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ এ রায় দেন।

সেইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

দণ্ডিতরা হলেন,  আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের ধন মিয়া ও একই গ্রামের কোবাদ আলী।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস ও মারা যাওয়ায় আরেক আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কমলেশ কুমার চৌধুরী জানান , পূর্ব শত্রতার জের ধরে ১৯৯৫ সালের ২৮ আগস্ট রাতে আসামিরা ঘরে ঢুকে কুতুবপুর গ্রামের আক্তার জাহানকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় তার মেয়ে বাদি হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

রায়ের সময় কোবাদ আলী আদালতে উপস্থিত ছিল। অন্য আসামিরা পলাতক।