জগন্নাথে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের সভাপতি (এএফএম শরিফুল ইসলাম) সমর্থক এক কর্মীকে সাধারণ সম্পাদক (এসএম সিরাজুল ইসলাম) সমর্থক কর্মীরা মারধর করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এতে দুই পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক।
তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
