২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিরানহা মাছ জব্দ

চট্টগ্রামের একটি বাজার থেকে বিক্রি ও চাষনিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:19 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার সকালে নগরীর ফিশারিঘাট ও পাহাড়তলী বাজারে এ অভিযান চালানো হয়।

জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিশারিঘাট থেকে ৪২ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। তবে পাহাড়তলী বাজারে তেমন কিছু পাওয়া যায়নি।

এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মাছবিক্রেতা বাহার উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বলেও জানান ওই কর্মকর্তা।