২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পদ্মা তীর সংরক্ষণ বাঁধে ভাঙন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মার তীর সংরক্ষণ বাঁধের গারুগাঁও অংশে ভাঙন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

বেশ কয়েকদিন ধরে ভাঙন চললেও রোববারে এর তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬’শ ফুট এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।

মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ভাঙনের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীন।

ভাঙন কবলিত এলাকার বাসিন্দা মোম্মদ আলী বলেন, বাঁধের এক অংশ ভাঙ্গায় আমার মতো আশপাশের বাসিন্দারা আতঙ্কিত।

বর্ষা শুরুর আগেই ভাঙন প্রতিরোধ জরুরি বলে মনে করেন পদ্মতীরের এই বাসিন্দা।

নদী ভাঙন থেকে রক্ষার জন্য প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে হাসাইল থেকে চিত্রকড়া গ্রাম পর্যন্ত ২ দশমিক ৪৪ কিলোমিটার দীর্ঘ এই বাঁধটির নির্মাণ শেষ হয় ২০১০ সালে।

পরের বছরই পশ্চিম দিকের গারুগাঁও এলাকার কয়েকটি স্থান দেবে যায়।